রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফের বাংলাদেশি ছবিতে ঋতুপর্ণা, পেলেন কাজের অনুমতি
spot_img
spot_img

ফের বাংলাদেশি ছবিতে ঋতুপর্ণা, পেলেন কাজের অনুমতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশের এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার ‘বাঙালি বিলাস’ নামে একটি ঢাকাই সিনেমায় কাজের জন্য বাংলাদেশে আসছেন তিনি। ঢাকায় আসার ইতোমধ্যে অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এসেছে গণমাধ্যমের হাতে। চিঠিতে দেখা যায়, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা।

এই সময়ের মধ্যেই এবাদুর রহমানের প্রযোজনা ও পরিচালনায় ‘বাঙালি বিলাস’ সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

তবে সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments