ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোম্যান্টিক ধাঁচের গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির সাফল্যের হার বেশি। বিরহের গানেও নিজেকে তুলে ধরেন। এই কণ্ঠশিল্পী এর আগে কখনও ফোক গান করেননি। তবে এবার প্রথমবারের মতো ‘হাঁসফাঁস’ শিরোনামের ফোক গানে কণ্ঠ দিয়েছেন। গোলাম রাব্বানীর লেখা এবং মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।

গোলাম রাব্বানী বলেন, হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।
এ বিষয়ে ন্যানসি বলেন, শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।
মুশফিক বলেন, অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহর গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments