ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ৩০ নভেম্বর সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৬.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৩.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৫.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৪.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৭৭৬টি শেয়ার ৯৪ হাজার ৫১২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১২.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৮৪১টি শেয়ার ৮৫ হাজার ৪৬৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৫ কোটি ৩২ লাখ ৯৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৮৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪০৮.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৮ টির, কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৯২ লাখ ১৪ হাজার ৬৬৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ২ লাখ ২ হাজার ৫২ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৩৮৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments