বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফ্লোরে পুঁজিবাজার: ঈদের আগে সংকটে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফ্লোরে পুঁজিবাজার: ঈদের আগে সংকটে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ০৯ এপ্রিল, সাপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে আজ ১২.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০২৯৬ শতাংশ বা ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৪.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ৬৮৬টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৯২২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৮১ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার ১০৫টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৫২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৩ কোটি ৫০ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৯.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৩৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার ৮৪৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ২১ লাখ ৮২ হাজার ৪৫৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments