রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবক্স অফিসে বিজয়ের শেষ সিনেমার রাজত্ব
spot_img
spot_img

বক্স অফিসে বিজয়ের শেষ সিনেমার রাজত্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজনৈতিক ময়দানে পা রাখার আগে রূপালি পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’। সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভক্তদের ঢল নেমেছে।

মুক্তির প্রথম দিনে কিছুটা ধীরগতির সূচনা হলেও, উইকেন্ডের শুরুতেই বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে এই মেগা প্রজেক্টটি।

বিশ্বজুড়ে মাত্র তিন দিনেই ১৭১ কোটি রুপিরও বেশি আয় করে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বিজয়ের এই বিদায়ী চলচ্চিত্র!

স্যাকনিল্কের দেওয়া তথ্যমতে, প্রথম দুই দিনের পর শনিবার এককভাবে কেবল ভারতেই ২৮.৫০ কোটি রুপি নেট আয় করেছে সিনেমাটি। এর মাধ্যমে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৯২.৩৫ কোটি রুপি, আর ভারতের বাজারে মোট গ্রস কালেকশন ছাড়িয়েছে ১০৮.৩৪ কোটি রুপি।

অন্যদিকে আন্তর্জাতিক বাজার মিলিয়ে তিন দিন শেষে ‘জন নায়গন’-এর বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৭১.৮৪ কোটি রুপি!

শনিবারের আয়ে বরাবরের মতোই মূল ভূমিকা রেখেছে ছবিটির তামিল সংস্করণ, যা থেকে এসেছে ২৪.৪০ কোটি রুপি। এছাড়া হিন্দি সংস্করণ থেকে ২.৭০ কোটি এবং তেলুগু সংস্করণ থেকে ১.৪০ কোটি রুপি নেট সংগ্রহ হয়েছে।

দক্ষিণের থিয়েটারগুলোতে পুরো দিন জুড়েই দর্শকদের উল্লাস চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে নাইট শোগুলোতে প্রায় ৭৫% আসনই ছিল পূর্ণ! চেন্নাইয়ের ১০৪৬টি শো-তে রেকর্ড সর্বোচ্চ ৮৬.৮% দর্শক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
ছবিটি নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিচালক এইচ. বিনোথ। তিনি বলেছেন, ‘বিজয় স্যারের সিনেমা মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে সবাই চুলচেরা বিশ্লেষণ শুরু করে—কোন দৃশ্য ভালো হলো আর কোনটা হলো না। তবে আমার অভিজ্ঞতা বলে, মুক্তির ছয় মাস পর সমাজ বুঝতে পারে সিনেমাটি কতটা বড় প্রভাব ফেলেছে এবং তখন এটি অলটাইম হিটে পরিণত হয়।’

কেভিএন প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত ৫০০ কোটি রুপির এই হাই-ভোল্টেজ সিনেমায় বিজয়ের সাথে স্ক্রিন শেয়ার করেছেন পূজা হেগড়ে, মমিথা বাইজু, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন এবং প্রিয়ামণি।

প্রথম উইকেন্ডের এমন দুর্দান্ত সাফল্যের পর চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, আগামী দিনগুলোতে আয়ের আরও নতুন রেকর্ড গড়তে চলেছে ‘জন নায়গন’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments