মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা
spot_img
spot_img

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেছেন, বঙ্গবন্ধুর কালজয়ী পরম্পরা ভারত-বাংলাদেশ অংশীদারত্বের পথকে আলোকিত করে চলেছে, আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে এবং যৌথ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতিকে চালিত করছে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিব ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া, শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু ভবন এবং দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments