ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি, সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আজ শনিবার পহেলা এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানা যায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments