বুধবার, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ড ইস্যুর সম্মতিপত্র পেয়েছে ব্র্যাক ব্যাংক
spot_img
spot_img

বন্ড ইস্যুর সম্মতিপত্র পেয়েছে ব্র্যাক ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতিপত্র পেয়েছে। বন্ডটির নাম ব্র্যাক ব্যাংক সোস্যাল সাব-অর্ডিনেটেড বন্ড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই অনুমতির পত্র ইস্যু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৭৫তম কমিশন সভায় ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা গেছে, আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ড। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি মুলধনভিত্তি শক্তিশালী করবে। তাতে ব্যাংকটির টিয়ার-টু ক্যাপিটাল আরো শক্তিশালী হবে, যা দেশের সিএমএসএমই, নারী উদ্যোক্তা, কৃষি, খাদ্যনিরাপত্তা, সাশ্রয়ী আবাসন এবং স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের মতো জরুরি সেবা খাতগুলোর অর্থায়ন সুবিধা সহজ হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments