সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬০ কোটি টাকা তুলবে এবি ব্যাংক
spot_img
spot_img

বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬০ কোটি টাকা তুলবে এবি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি প্রস্তাবিত বন্ডের আকার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকায় উন্নীত করবে। অন্যদিকে বন্ডের সব ইউনিট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ না করে এর ১০ শতাংশ তথা ৬০ কোটি টাকার ইউনিট পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ করবে। বাকী ৫৪০ কোটি টাকার বন্ড প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর প্রস্তাব পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, গত ১১ মে অনুষ্ঠিত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ করার কথা। কিন্তু গত ২৩ মে, ২০২১ তারিখে জারি করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্দেশনা অনুসারে, প্রত্যেক ব্যাংকের বে-মেয়াদি বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। আর বন্ডের মোট আকারের ন্যুনতম ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ দিতে হবে। ওই নির্দেশনার প্রেক্ষিতে এবি ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments