রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বন্ধ শিল্পকারখানা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
spot_img
spot_img

বন্ধ শিল্পকারখানা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের অলাভজনক ও বন্ধ শিল্পকারখানাগুলোতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজিত বিশেষ রোড শোতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোড শোতে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল, এসিআই, ওয়ালটন, মেঘনা গ্রুপ, রানার, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল গ্রুপ, স্কয়ার, ট্রান্সকম, আকিজ গ্রুপ এবং লাল তীরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

এ ছাড়া জাপানের বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে মারুবেনি করপোরেশন, টয়োটা সুশো করপোরেশন, সুমিতোমো করপোরেশন, এমইউএফজি ব্যাংক, মিতসুই অ্যান্ড কোং, সোজিৎস এশিয়া এবং জেট্রো বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে অলাভজনক বা বন্ধ হয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করার সুযোগ তুলে ধরতেই এই রোড শোর আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সরকার আশা করছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে অচল শিল্পসম্পদ পুনর্ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার সম্ভব হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments