সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবলিউডে শাহরুখ উৎসব, ‘ডাঙ্কি’ ঝলক
spot_img
spot_img

বলিউডে শাহরুখ উৎসব, ‘ডাঙ্কি’ ঝলক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতি বছর ২ নভেম্বর মানেই বলিউডে উৎসবের আমেজ। স্বভাবসুলভ মান্নাতের সামনে জনসমুদ্র, শাহরুখের হাত মেলে দাঁড়ানো, সঙ্গে ফ্লাইং কিস। আর বিশেষ পার্টি তো আছেই। অনেকেই বলছেন, এবার বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে এটি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় জমকালো আয়োজনে হবে শাহরুখ খানের জন্মদিনের পার্টি। ইতোমধ্যে বলিউডের প্রায় সব অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজকের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে। এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও একাধিক তারকা উপস্থিত হবেন বলে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র।

দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করন জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকারা থাকছেন এই পার্টিতে। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন।

সূত্রের দাবি, ‘মহামারির কারণে কয়েকটি জন্মদিন অনেকটা চুপচাপ কাটিয়েছেন শাহরুখ। তবে এবারের জন্মদিন অনেক বিশেষ। কেননা এই বছর তিনি পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার হিট ছবি (পাঠান ও জাওয়ান) দিয়েছেন। তাই নিজের বিশেষ দিনটি তিনি সবার সঙ্গে উদযাপন করতে চান, যারা ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments