শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবসেসি সফটএক্সপো ২০২৩: সহযোগী হুয়াওয়ে
spot_img
spot_img

বসেসি সফটএক্সপো ২০২৩: সহযোগী হুয়াওয়ে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০২৩। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)- এর উদ্যোগে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তির বৃহত্তম
এই প্রদর্শনীতে নানা ধরণের কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হবে।

বেসিস সফটএক্সপো ২০২৩ উপলক্ষ্যে সম্প্রতি বেসিস সচিবালয়ে বেসিস এবং হুয়াওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ, বেসিস সফটএক্সপো ২০২৩-এর আহ্বায়ক ও বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস সচিব হাশিম আহম্মদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টেকহোল্ডার রিলেশনস ফারাহ জাবিন আহমেদ।

হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়া ক্লাউড বিসনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি এবং সেলস ম্যানেজার মোঃ শাজাহান আহমেদ।

রাসেল টি. আহমেদ বলেন,”আমরা এখন স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে বেসিস সফটএক্সপো ২০২৩ একটি বড় ভূমিকা পালন করবে ও বাংলাদেশেকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। হুয়াওয়ে সারা বিশ্বে আইসিটি ক্ষেত্রে একটি বড় জায়গা অর্জন করে নিয়েছে। টেলিকম প্রযুক্তি, পণ্য, সফটওয়্যার ও সলিউশনের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান হুয়াওয়েকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।“

অ্যালেক্স লি বলেন,”স্মার্ট বাংলাদেশের যাত্রাকে সফল করতে আইসিটি ইকোসিষ্টেমের সকলের জন্য একটি সংযোগস্থল হিসেবে কাজ করবে বেসিস সফটএক্সপো ২০২৩। ২৪ বছরের বেশি সময় ধরে হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণে হুয়াওয়ে যে ভূমিকা পালন করেছে স্মার্ট বাংলাদেশ অর্জনের ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশের পাশে থাকবে হুয়াওয়ে। আমাদের আধুনিক যেসব সফটওয়্যার ও সল্যুশন রয়েছে তা আমরা এই সফটএক্সপোতে প্রদর্শন করব যাতে
আমাদের সহযোগীরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আরও জানতে পারে এবং সেগুলোকে কাজে লাগাতে পারে।“

উল্লেখ্য, বেসিস সফটএক্সপো ২০২৩- এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আইটি জব ফেয়ার এবং ক্যারিয়ার ক্যাম্প, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আউটসোর্সিং কনফারেন্স, স্টার্টআপস কনফারেন্স, ডেভেলপার্স কনফারেন্স ইত্যাদি।

অনুষ্ঠিত হবে ২৩টিরও অধিক সেমিনার ও প্রযুক্তি অধিবেশন। এসব সেমিনারের মধ্যে আগামী ২৫শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘5G and IoT – Opportunities for BGD Telecom and Software Industry’ শীর্ষক একটি সেমিনারে আলোচক হিসেবে যোগদান করবেন হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান।

এবারের মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শাটল সার্ভিস, নলেজ-শেয়ারিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন । এছাড়াও থাকছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য আইটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments