শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাংলাদেশি দর্শকদের প্রস্তুত হতে বললেন সালমান খান
spot_img
spot_img

বাংলাদেশি দর্শকদের প্রস্তুত হতে বললেন সালমান খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ঈদে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেননি ভাইজান। বাজেটের ২২৫ কোটি রুপির ধারেকাছেও যেতে পারেনি ছবিটি! দীর্ঘ পাঁচ মাস পর সেই সিনেমা আজ মুক্তি পেয়েছে বাংলাদেশে। মুক্তির দিনে বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন সালমান।

জানা গেছে, আজ স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিন রয়েছে শতাধিক শো।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দেওয়া এই বার্তায় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, “‘কিসিকা ভাই কিসি কি জান” সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন–নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।

ছবিতে সালমান ট্যাগ করেছেন ছবিটির অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক–প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোকে।

ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রযোজক সালমান নিজেই। তার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি মুক্তি পেয়েছে।

ছবিতে অন্যান্য মূল চরিত্রে আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ আরও অনেকে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি বাংলাদেশে আমদানি করে এন ইউ আহম্মদ ট্রেডার্স। সাপটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে এসেছে। এই সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments