মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশে এসে রোমাঞ্চিত পাকিস্তান ক্রিকেটের ‘হ্যারি পটার’
spot_img
spot_img

বাংলাদেশে এসে রোমাঞ্চিত পাকিস্তান ক্রিকেটের ‘হ্যারি পটার’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্রেফ গুগলি হলেও হতো। ২৪ বছর বয়সী লেগস্পিনার গত ডিসেম্বরে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে মোহনীয় জাদুতে ইংলিশ ব‌্যাটসম‌্যানদের এলোমেলো করে দেন। অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়ে গড়েন ইতিহাস। সেই আবরারকে বিপিএলে খেলাতে উড়িয়ে এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চোখে চশমা, মুখাবয়ব অকৃত্রিম। আচরণে বিশুদ্ধ সরলতা। কথায় অকপট। পাকিস্তান ক্রিকেটে এই আবরার পরিচিত ‘হ‌্যারি পটার’ নামে। নামের সার্থকতাও প্রমাণ করলেন প্রথমবার বাংলাদেশে এসে। চট্টগ্রামের ঐতিহাসিক এম এ আজিজ স্টেডিয়ামে গণমাধ‌্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘আমি কিন্তু ইংরেজি পারি না (হাসি)।

তবুও মিডিয়া ম‌্যানেজার ও গণমাধ‌্যমকর্মীদের জোরাজুরিতে ‘হ‌্যারি পটার’ যতটুকু ইংরেজি জানেন, ততটুকু বললেন। তাতে বোঝা গেলো, প্রথমবার দেশের বাইরে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।

উচ্ছ্বসিত কণ্ঠে আবরার বললেন, ‘বিপিএল খুব ভালো। সব বিশ্বের খেলোয়াড়রা এখানে আসছে। লিজেন্ড ক্রিকেটাররাও আসছে। আমার নিজের এসেও ভালো লাগছে। বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। বিদেশি অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে খেলার অপেক্ষায় আছি। মজা হবে। চেষ্টা থাকবে ভালো পারফরম‌্যান্স করার, যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতে যায়।

ঘরোয়া ক্রিকেটে দ‌্যুতি ছড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই নিজেকে মেলে ধরেন এ লেগস্পিনার। সেই সুবাদে এবার বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত এ ক্রিকেটার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments