সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশে বিশ্বের ১ নম্বর ই-বাইক ব্র্যান্ড ইয়াদিয়ার স্কুটার আনলো রানার
spot_img
spot_img

বাংলাদেশে বিশ্বের ১ নম্বর ই-বাইক ব্র্যান্ড ইয়াদিয়ার স্কুটার আনলো রানার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে পরিবেশ বান্ধব ও বিশ্বের ১নম্বর ইলেকট্রিক বাইক ব্র্যান্ড ‘ইয়াদিয়ার’ বেশ কয়েকটি মডেলের স্কুটার নিয়ে এলো রানার অটোমোবাইলস পিএলসি।

রোববার (২৫ মে) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি)- এ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ইতিমধ্যে রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি সহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল জিটি-সিক্সটি ও ইএইটএস-টু হান্ড্রেড -এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিলো বিভিন্ন আয়োজন। আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই ধরণের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্ৰুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্ৰুপের ভাইস চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসাইন, গ্ৰুপ এমডি নজরুল মু.ইস., এফসিএ, চীফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসির কর্মকর্তাগণ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments