বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র
spot_img
spot_img

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই তা হলো- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার নিজের অঙ্গীকারের কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি।

এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগে অন্য একটি প্রশ্নের জবাবে আমি বলেছি- অন্য কোনো দেশ যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তখন সেটাকে আমরা হস্তক্ষেপ মনে করি না। এই সমালোচনাকে আমাদের গণতন্ত্র শক্তিশালী করার সহায়ক হিসেবে মনে করি। আমরা জানি না কেন অন্য কোনো দেশ আপত্তি করবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, উজরা জেয়া ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবেন। সফরে তিনি মানবাধিকার, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম সংক্রান্ত বিষয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া তিনি মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার এবং সরকার ও গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments