বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশের পেসারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া,ষষ্ঠ উইকেট পতন
spot_img
spot_img

বাংলাদেশের পেসারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া,ষষ্ঠ উইকেট পতন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম সেশনে স্বপ্নের মতো বোলিংয়ের পর দ্বিতীয় সেশনের শুরুতে অস্ট্রেলিয়াকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি মিলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

তবে রান তোলা মোটেও সহজ ছিল না। বাংলাদেশের পেসারদের ধারাবাহিক চাপ সামলে ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা ভালোভাবে পার করলেও পানি পানের বিরতির পর আবারও আঘাত হানে বাংলাদেশের পেস আক্রমণ।

বিরতির পর ইবাদত হোসেনের প্রথম ওভারের প্রথম বলেই ভাঙে স্মিথ-ক্যারির জুটি। সামান্য ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি ক্যারি। বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইবাদত তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট।

ক্যারির বিদায়ের পর বিউ ওয়েবস্টার ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। প্রথম নয় বলেই দুটি চার হাঁকিয়ে কিছুটা চাপ কমানোর চেষ্টা করেন তিনি।

কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি ওয়েবস্টার। তাসকিন আহমেদ অফ স্টাম্পের বাইরে নিখুঁত লেন্থে বল করে তাকে ভুল করতে বাধ্য করেন। ব্যাটের কানা লেগে ক্যাচ উঠলে দ্রুত আরেকটি উইকেট হারায় স্বাগতিকরা।

দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসাররা অফ স্টাম্পের করিডোরে ধারাবাহিক বোলিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখেন।

অন্যদিকে সঙ্গীদের হারালেও দৃঢ় ছিলেন স্টিভেন স্মিথ। ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নেন নিজের ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। স্মিথ অপরাজিত আছেন ৫০ রানে, আর তার সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments