রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজার মূলধন কমেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা
spot_img
spot_img

বাজার মূলধন কমেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায় সপ্তাহে পুঁজিবাজারে কমেছে সব সূচক। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। কিন্তু বাজার মূলধন কমেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৯ হাজার ৫৯৩ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৪ হাজার ১৮০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩৩ কোটি ৭০ লাখ ২১ হাজার ৬৮০ টাকা বা ৮.৮৯ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৫২ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫০০ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮১৭ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৬ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৩৩৬ টাকা বেশি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬২.৬৬ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫.০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৯৭ পয়েন্ট বা ২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬৩.০৪ পয়েন্ট বা ২.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৬.৩৩ পয়েন্টে এবং ২১১০.৬৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪টির বা ৬.৫৪ শতাংশের, কমেছে ২৫২টির বা ৬৮.৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির বা ২৪.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ১৯২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৯৭৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৭৮৩ টাকা কমছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪৭.১৬ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮৩.৯৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৬৮.৬১ পয়েন্ট বা ২.৭২ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৫৩.৬১ পয়েন্ট বা ৩.৫২ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৭.৮২ পয়েন্ট বা ৩.০৪ শতাংশ এবং সিএসআই ৩৩.২৬ পয়েন্ট বা ৩.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৫৮৫.০৭ পয়েন্টে, ১২ হাজার ৪১৯.৮১ পয়েন্টে, ১ হাজার ২১৮.৩৩ পয়েন্টে এবং ৯৮৬.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ৮.৯৭ শতাংশের দর বেড়েছে, ২০৩টির বা ৬৭.৪৪ শতাংশের কমেছে এবং ৭১টির বা ২৩.৫৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments