ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বেড়েছে সব ধরনের সূচক। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা টাকা।

তথ্যমতে, গত সপ্তাহে দেশের উভয় পুঁজিবাজার মিলে ২০ হাজার ৯৭৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকা বাজার মূলধন বেড়েছে। এর মধ্যে ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকায়। আর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ২৭৮ কোটি ৬২ লাখ ৬২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১১ হাজার ৩৩৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা বাজার মূলধন বেড়েছে।
আর সিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৩ লাখ ৩৮ হাজার ৭১৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকায়। আর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৮২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে ৯ হাজার ৬৩৬ কোটি ৭ লাখ টাকা বাজার মূলধন বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ১৭৩ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৮৩৩ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৭৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ৯৪০ টাকা বা ৭.০৭ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৯৭ কোটি ৯৯ লাখ ০১ হাজার ৮৯৩ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮৩৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৭৬৭ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৩৭৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৫ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৩৮৮ টাকা বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৯.৮২ পয়েন্ট বা ২.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪.৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৩.৯৯ পয়েন্ট বা ২.৯৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮.০৩ পয়েন্ট বা ২.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৯.৫৩ পয়েন্টে এবং ১৭৭৫.১৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৫টির বা ৫৩.৮৭ শতাংশের, কমেছে ১০৭টির বা ২৯.৫৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির বা ১৫.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৬৭০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৫ কোটি ০৯ লাখ ৩৬ হাজার ৮০৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ০৯ লাখ ৪৩ হাজার ৮৬৬ টাকা বা ৩৩.৬৫ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪০.২১ পয়েন্ট বা ২.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০২.৭৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০২.৫৪ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩২৩.৬২ পয়েন্ট বা ২.৮৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৯.৮৪ পয়েন্ট বা ২.৯০ শতাংশ এবং সিএসআই ২৩.৭৫ পয়েন্ট বা ২.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৭৮৯.৮৩ পয়েন্টে, ১১ হাজার ৭০০.০৩ পয়েন্টে, ১ হাজার ৫৮.৭৬ পয়েন্টে এবং ৯৬১.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৫২.৫৬ শতাংশের দর বেড়েছে, ৮৮টির বা ২৮.২০ শতাংশের কমেছে এবং ৬০টির বা ১৯.২৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments