ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২৮ জুলাই সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৭.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৫৭.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮০.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৮.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৫.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, কমেছে ৩৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৮৪ হাজার ৮০৬ টি শেয়ার ৮০ হাজার ৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২১ শতাংশ বা ৭৪.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ০৩৮.০০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩১৯.৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৬২.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৭ টির, কমেছিলো ৩৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ০৫.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৫৫ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৫০২ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৭৭৮ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৩৬ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৪ শতাংশ বা ২০৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৫৯৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭ টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৩ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪৬৪ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ২৯৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments