রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজারমুখী বিনিয়োগকারীরা: স্বস্তিতে পুঁজিবাজার
spot_img
spot_img

বাজারমুখী বিনিয়োগকারীরা: স্বস্তিতে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ফের বাজারমুখী হয়েছেন বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তার সঙ্গে ব্যক্তি বিনিয়োগকারীরাও বাজারের প্রতি আস্থা রেখে বিনিয়োগে সক্রিয় হয়েছেন। যে কারণে ধারাবাহিক সূচক ও লেনদেন বৃদ্ধিতে স্বস্তিতে রয়েছে পুঁজিবাজার।

জানা যায়, আজ ৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৬ শতাংশ বা ৫৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৮.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৯.৯৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩২.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৪১৭টি শেয়ার ১ লাখ ৯৯ হাজার ৬৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা।

গতকাল ৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৪.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫৩৫.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৯.২৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৮.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪১টির, কমে ১৪৭টির এবং অপরিবর্তিত রয় ৬৭টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ২৪৮টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৯১৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪২ কোটি ৪১ লাখ ৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৬ শতাংশ বা ১৫৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৪৫.১৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৯৭ শতাংশ বা ৯৩.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৩৮.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪৮৬ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৭ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৩৬৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ১১৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments