বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা: বাড়ছে লেনদেন
spot_img

বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা: বাড়ছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি আগের মতো হওয়ার পর থেকে বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। আগে যেখানে দর বাড়া-কমা  কোম্পানির সংখ্যা ১০০ বা তার অনেক কম থাকতো সেখানে দর বাড়া-কমার কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অপরবর্তীত থাকা শেয়ারের পরিমাণও কমে আসছে।

ডিএসই সূত্রে জানা গেছে,  আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬১.৫৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮.৯৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৯.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৮০২ টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪০৩৪.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৯২৮.৬৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১১ বেড়ে অবস্থান করেছে ১৩৫৭.৫১ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ২৩১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৬ কোটি ৪১ লাখ ২২ হাজার ৮০২ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৭ শতাংশ বা ৮৭.৯৫ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ১১ হাজার ৫৩৬.৯৫ পয়েন্টে। এছাড়া সিএসইএক্স ০.৮০ শতাংশ বা ৫৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৯.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ১৬৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments