ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি লিমিটেডে সচিব ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি দেবব্রত মুখার্জিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। আলোচিত পদে দেবব্রত মুখার্জির নিয়োগ ১৩ আগস্ট, ২০২৩ তারিখ থেকে কার্যকরী হবে।
এছাড়াও রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সালকে (এফসিএস) কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আলোচ্য পদে পহেলা আগস্ট, ২০২৩ তারিখ থেকে নিযুক্ত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments