বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবাড়ির ছাদে গুলিতে রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা
spot_img
spot_img

বাড়ির ছাদে গুলিতে রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে বাড়ির ছাদে খেলার সময় গুলিতে নিহত ছয় বছরের শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ। ঘটনার ১১ মাসের বেশি সময় পর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসআই আবু রায়হান নূর মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রিয়া গোপ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকার দীপক কুমার গোপের একমাত্র সন্তান। দীপক স্থানীয় একটি রড-সিমেন্টের দোকানের ব্যবস্থাপকের কাজ করতেন।

মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মণ্ডলপাড়া থেকে ২ নম্বর গেট এলাকায় মিছিল বের করে সাধারণ ছাত্রছাত্রীরা। বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আনুমানিক ১৫০-২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি করতে থাকলে নয়ামাটি এলাকায় চারতলা বাড়ির ছাদে রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সকালে রিয়া গোপ মারা যায়।

থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments