সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবাব-এল মান্দেবে নিরাপদে চলছে চীনা জাহাজ, বাকিদের অবরোধ
spot_img
spot_img

বাব-এল মান্দেবে নিরাপদে চলছে চীনা জাহাজ, বাকিদের অবরোধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হুথিদের ঘোষিত সামুদ্রিক অবরোধের মধ্যেও বাব এল-মান্দেব প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করেছে চীন-সংশ্লিষ্ট অন্তত ২২টি জাহাজ। এমন দাবি করেছে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বাব এল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে এসব জাহাজ সৌদি আরবের বিভিন্ন বন্দরে পৌঁছেছে। এ সময় একটি জাহাজেও কোনো হামলার ঘটনা ঘটেনি। অথচ একই সময়ে হুথিরা চারটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

উইন্ডওয়ার্ডের দাবি, এ থেকে বোঝা যাচ্ছে চীন-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য কার্যত আলাদা ধরনের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, হরমুজ প্রণালিতেও একই ধরনের চিত্র দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী, হংকংয়ের পতাকাবাহী একটি প্রায় ৩৩৩ মিটার দীর্ঘ অতি-বৃহৎ তেলবাহী জাহাজ ৩০-৩১ জুলাই হরমুজ প্রণালি অতিক্রম করে। জাহাজটি পুরো সময় তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু রেখেছিল এবং গন্তব্যের তথ্য হিসেবে চাইজিস ক্রু/ওনার সম্প্রচার করছিল।

জাহাজটি ইরাকের আল বাসরা অয়েল টার্মিনাল থেকে প্রায় ২১ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

তবে উইন্ডওয়ার্ডের এই পর্যবেক্ষণের বিষয়ে চীন, হুথি বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments