বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাবা-মাকে না জানিয়ে ক্যান্সারের চিকিৎসা নিয়েছি: সিঁথি সাহা
spot_img
spot_img

বাবা-মাকে না জানিয়ে ক্যান্সারের চিকিৎসা নিয়েছি: সিঁথি সাহা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কণ্ঠশিল্পী সিঁথি সাহা। দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এরই মাঝে সন্তানের মা হয়েছেন। গেল দুই বছর বাস্তব জীবনের ক্রান্তিকাল কাটিয়ে চেনা ছন্দে ফিরেছেন অনেক আগেই। গতকাল নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই সংগীতশিল্পী। এ গানে তার সঙ্গী তাহসান খান। নতুন গান ও ক্যান্সার জয়ের গল্পসহ বেশকিছু বিষয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

অনেকদিন পর মৌলিক গান করলেন-
তাহসান ভাইয়ের লেখা ও সুরে ‘একা ঘর আমার’ গান করলাম। তার সঙ্গে আমি গানটি গেয়েছি। আমার অনেক ভালো লাগছে। কারণ, অনেকদিন পর আমার একটি মৌলিক গান আসলো। তাও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। এটা আমার জন্য অবশ্যই আনন্দের।

তাহসান খানের সঙ্গে কি এটা আপনার প্রথম গান-
এর আগে তাহসান ভাইয়ের সঙ্গে আমার একটা গান হয়েছে। তবে মৌলিক গান হয়নি। মৌলিক গান হিসেবে তার সঙ্গে এটাই আমার প্রথম গান। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে যাওয়ার আগে অনেক কিছুই মনে হয়। অনেক সাপোর্ট দরকার হয়। একটা ভয়ও কাজ করে। কিন্তু তাহসান ভাই পুরোটাই আলাদা। কাজে তিনি পূর্ণ স্বাধীনতা দেন। সেই সঙ্গে যত ধরণের সাপোর্ট আছে তার থেকে আমি পেয়েছি। ফলে আমাদের কাজটা অনেক সুন্দর হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।

গানে আপনাক কম দেখা যায়। কারণ কি?
ঠিকই বলেছেন। আমি গান একটু কম করছি। তবে আশা করি এ বছর অনেক গান করবো। এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, সামনে কি হয়।

এবার একটু অন্য প্রসঙ্গে আসি। মাঝে আপনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এখন কেমন আছেন, এখন অনেক ভালো আছি। বিশেষ করে আজ তো আরও ভালো আছি। তবে আমার চিকিৎসা শেষ। এখন ওষুধ চালিয়ে যাচ্ছি। আগামী পাঁচ বছর এটা চালিয়ে যেতে হবে।

ক্যান্সার ফাইটার হিসেবে জার্নিটা কেমন ছিল-
সবার সাপোর্ট এবং আমার মনোবল আমাকে সার্ভাইব করিয়েছে। ক্যান্সারের কথা শুনলেই আমরা অর্ধেক অসুস্থ হয়ে যাই, যা আমার কখনোই হয়নি। বাবা-মাকে না জানিয়ে আমি একা সিঙ্গাপুর গেছি। চিকিৎসা করিয়ে আবার ফিরে এসেছি। সার্জারির দিন শুধু আমার সঙ্গে আমার ছোট ভাই ছিল। মিউজিক ও মনোবল আমার শক্তি হিসেবে কাজ করেছে।

ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আপনি অন্তঃসত্ত্বা ছিলেন। অনেকটা ঝুঁকি নিয়েই সন্তান জন্ম দিয়েছেন-
হ্যাঁ, এটা আমার জন্য ভীষণ ঝুঁকি ছিল, আমি মেনে নিয়েই সেটা সাদরে গ্রহণ করেছি। সেই সঙ্গে সৃষ্টিকর্তা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments