ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীর। ফেসবুকে তার কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ। এসবের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন নায়কের মেয়ে আঁখি আলমগীর।
এদিকে ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেইজও রয়েছে, যেটির বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেইজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি।
ক্ষোভ প্রকাশ করে আঁখি ফেসবুকে লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। যার নামে পেজ চালাচ্ছেন তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন তবে পেজ চালাবেন না, দয়া করে।
তিনি আরও লিখেছেন, ‘ওনার নাম এবং ছবি ব্যবহার করে দেশ-বিদেশের সব শিল্পীদের খবর তখনি দিবেন যখন তা সম্পূর্ণভাবে সঠিক হবে। তবে না দেয়াটাই সমীচীন। এতে সকলের সম্মানহানি হয়, অযথা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সকল শিল্পীর নিউজ দিতে চাইলে পেজ এর নাম অবিলম্বে পরিবর্তন করুন।
তিনি বলেন, ‘এখানে উল্লেখ করা প্রয়োজন, অনেক শিল্পী আছেন যারা নিজের ফ্যান পেজের অ্যাডমিনদের সাথে সম্পৃক্ততা রাখেন, এক্ষেত্রে সেটা হয়নি, হবেও না। সত্যিকারের ফ্যান হলে আপনাদের দায়বদ্ধতা আছে তো, না কি?
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments