ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ০৮ নভেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে ইতিবাচক প্রভাব পড়েছে। প্রায় পনের’শ কোটি টাকা লেনদেনের দিনে পুঁজিপতি বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিন শেষে আজ ১৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৮৪.১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৬.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪২.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৭৮টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৫৮২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২২.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৯৩.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪০১.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৪৫.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৮ টির, কমে ৯৮ টির এবং অপরিবর্তিত রয় ২০৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৪৭৭টি শেয়ার ২ লাখ ৮ হাজার ২৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫৮ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৮৯৯.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৪ টির, কমেছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৩৫৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments