রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বায়ুদূষণ কমাতে তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে ডিএনসিসি
spot_img
spot_img

বায়ুদূষণ কমাতে তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে ডিএনসিসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। সংস্থা তিনটি হলো—সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হল রুমে দ্বিতীয় পরিষদের ২৫তম কর্পোরেশন সভায় তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে তাপমাত্রার পাশাপাশি বায়ুদূষণ অনেক বেশি। আমরা ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ফলে গবেষণা করে বায়ুদূষণ রোধ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে কী কী করণীয়, সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। শহরের পরিবেশ রক্ষায় এই সমন্বিত উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।

২০২৪ সালের প্রথম কর্পোরেশন সভা উপলক্ষে মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

সভায় আলোচনা শেষে ডিএনসিসির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাকে সংবর্ধনা এবং নতুন যোগ দেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমকে অভ্যর্থনা জানানো হয়।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সব বিভাগীয় প্রধান ও কাউন্সিলরগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments