মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবিআইডিএসের প্রেসিডেন্ট ডিএমডি হিসেবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদান
spot_img
spot_img

বিআইডিএসের প্রেসিডেন্ট ডিএমডি হিসেবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত বীমা পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির (বিআইডিএস) ফাউন্ডার প্রেসিডেন্ট মোঃ মাহমুদুল ইসলাম জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে মুখ্য নির্বাহী কর্মকর্তার সেকেন্ড ম্যান উপ-ব্যবস্থাপনা পরিচালক (DMD) হিসেবে যোগদান করেছেন। তার কর্ম এরিয়া সমগ্র বাংলাদেশ ও অবস্থান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়, ঢাকা।

তিনি ছাত্রজীবন থেকে বীমা পেশায় কর্মরত থাকলেও বীমা পেশাজীবী হবার স্বপ্ন দেখেন আজ থেকে ১২ বছর পূর্বে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যোগদানের মাধ্যমে। সেখানে সুনামের সাথে পাঁচ বছর অতিবাহিত করবার পর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন ০৯/০৪/২০১৪ ইং সালে, সেই হিসেবে ৭ বছর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এ সফল ভাবে দায়িত্ব পালন করেন।

মাহমুদুল ইসলাম বলেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তবে রূপ দিতে সমগ্র বাংলাদেশে সংগঠন সৃষ্টির মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে যোগদান করলাম জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। তিনি আরও বলেন, দামি গাড়ির চেয়েও অভিজ্ঞ ড্রাইভার এর গুরুত্ব অনেক বেশি; ঠিক তেমনই ভালো কোম্পানির চেয়েও ভালো লিডার এর গুরুত্ব অনেক বেশি। অনভিজ্ঞ ড্রাইভারকে দিয়ে গাড়ি চালালে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশী; ঠিক তেমনি অদক্ষ ও অনভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে সংগঠন চালানো মানেই সেই কোম্পানির ব্যর্থতা অনিবার্য। বাংলাদেশের যে কোন ভালো একটি বীমা কোম্পানিতে যোগ্য লিডার বেছে নিয়ে কাজ শুরু করুন- “আকাশ ছোঁয়া স্বপ্ন দেখুন, চেষ্টা চালিয়ে যান, কাজে লেগে থাকুন, সফলতা একদিন আসবেই”। (প্রেস বিজ্ঞপ্তি)

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments