শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বিআরডিবিকে গতিশীল করতে মহাপরিচালকের নানান উদ্যোগ
spot_img
spot_img

বিআরডিবিকে গতিশীল করতে মহাপরিচালকের নানান উদ্যোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নবনিযুক্ত মহাপরিচালক সরদার মো. কেরামত আলী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের ৫০০ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা, কাজের অগ্রগতি পর্যালোচনা সভা, ফলোআপ সভা এবং মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ও অডিট টিম গঠন করা ইত্যাদি।

দেশের বিভিন্ন এলাকায় দারিদ্রতা নিরসনে নানা ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। কমিটি দেশের বিভিন্ন এলাকার প্রয়োজন অনুসারে নিড বেইজ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণের ধারনা প্রণয়ন করবে এবং নতুন নতুন কর্মধারা সূচনা করবে। এ বিষয়ে মহাপরিচালক নিজেই কমিটির কার্যক্রম তদারকি করছেন।

বর্তমান সরকারের উদ্যোগে গৃহীত তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচিকে সফল করার জন্য মহাপরিচালক সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন টিম গঠন করে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে বাস্তবায়নের জন্য বিআরডিবির সদর কার্যালয়ের পল্লী ভবনে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনের ব্যবস্থা করেছেন।

এছাড়া মহাপরিচালক বিআরডিবির আবাসিক কমপ্লেক্স- পল্লী কানন উত্তরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসহ বৃক্ষরোপণ, বৃক্ষের চারা বিতরণ এবং তারুণ্যের উৎসবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন করেছেন। জুলাই বিপ্লবের স্প্রিট বিবেচনায় রেখে বিআরডিবিতে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।

মহাপরিচালকের এ সকল উদ্যোগের ফলে বিআরডিবিতে এক কর্ম চঞ্চল পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেশের মানুষের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments