রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসি বিশ্ববাজারে নেতৃত্ব দেবে: পলক
spot_img
spot_img

বিএসইসি বিশ্ববাজারে নেতৃত্ব দেবে: পলক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এক সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিশ্ববাজারে নেতৃত্ব দেবে। বিএসইসিকে বিশ্ববাজারে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ডিএসইর ভবনে ‘বাংলাদেশের শেয়ারবাজারে সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

জুনাইদ আহমেদ বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ডিএসইর সাথে ইতিবাচক আলোচনাও হয়েছে।

তিনি বলেন, দেশে স্টার্টআপ কোম্পানিগুলো অনেক ভালো করছে। এজন্য স্টার্টআপ কোম্পানিকে বিনিয়োগ দিয়ে সহযোগিতা করা দরকার। ইতোমধ্যে একটি স্টার্টআপ কোম্পানি পুঁজিবাজারে এসেছে। সামনে অন্য স্টার্টআপ কোম্পানিগুলোও শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করবে।

প্রতিমন্ত্রী বলেন, ২৫০০ স্টার্টআপ কোম্পানি তৈরি হয়েছে। যেখানে ১৫ লক্ষ যুবকের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালের মধ্যে নতুন স্টার্টআপ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ৫০০ কোটি টাকা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments