বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeসম্পাদকীয়বিএসইসির অদূরদর্শিতার সুযোগ নিচ্ছে কোম্পানি
spot_img
spot_img

বিএসইসির অদূরদর্শিতার সুযোগ নিচ্ছে কোম্পানি

শেয়ার দরের লাগাম টেনে ধরতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার আরোপ করে কমিশন। আইপিও ব্যবসায়ীদের ক্ষেত্রে সিদ্ধান্তটি বিপক্ষে গেলেও নিয়মিত বিনিয়োগকারী ও পুঁজিবাজারের জন্য অত্যন্ত উপকারী ও যুগপোযোগী সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অদূরদর্শিতার কারণে যে লাউ সে কদুই রয়ে গেল। কারণ তালিকাভুক্ত কোম্পানির করপোরেট ডিক্লারেশন (ডিভিডেন্ড ঘোষণা) দেওয়ার পর ওইদিন কোন সার্কিট ব্রেকার থাকবে না এমন নিয়মটি এখনো রয়ে গেছে। যে কারণে সেই সুযোগটি নিয়ে গতকাল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ানো হয়েছে।

১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দেওয়ার পর নো সার্কিট ব্রেকারে সোনালী লাইফের শেয়ার কেনার জন্য ১ হাজার ৫০ টাকা পর্যন্ত অর্ডার দেওয়া হয়েছে। যদি কোন বিক্রেতা ওই দরে শেয়ার বিক্রি করে ফেলতো তাহলে একদিনেই ১৬ টাকা থেকে হাজার টাকার ওপরে বেড়ে যেতো। সারাদিন অস্বাভাবিক লেনদেনের পর গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮৬.৫০ টাকায় লেনদেন হয়। আজ শেয়ারটির দর ৯০ টাকায় শুরু হওয়ার পর ব্যাপক সেল প্রেসার তৈরি হয়েছে। এতে কোম্পানিটির শেয়ার দরে অনেক পতন হয়। এখন এর দায় কে নেবে? কমিশন নাকি যারা এই সুযোগটি কাজে লাগিয়ে শেয়ার দর অস্বাভাবিক করতে ভূমিকা রেখেছে তারা? নাকি যে কোম্পানি আইনী সুযোগের ব্যবহার করেছে তারা?

নতুন তালিকাভুক্ত কোম্পানি জানে যে লেনদেনের প্রথম দিন থেকে সার্কিট ব্রেকার থাকলেও করপোরেট ডিক্লারেশনের ক্ষেত্রে নেই। তাই তারা সে সুযোগটি কাজে লাগিয়ে লেনদেনের কয়েকদিন পরেই ডিভিডেন্ডের ঘোষণা দিয়ে দিল; যাতে তাদের শেয়ারের দর অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিএসইসির চেয়ে চৌকষ বুদ্ধি খাটিয়েছে কোম্পানি।

তাই অনতিবিলম্বে নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্ত নিতে হবে। যদি আইপিও কোম্পানির লেনদেনের প্রথমদিনে সার্কিট ব্রেকার ফ্রি না থাকে তাহলে করপোরেট ডিক্লারেশনের ক্ষেত্রেও তা থাকবে না। অর্থাৎ নো সার্কিট ব্রেকার পুঁজিবাজার থেকে একেবারে উঠিয়ে দিতে হবে। তা না হলে পুঁজিবাজারকে উন্নত করতে বর্তমান কমিশন যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে তা সবই বিফলে যাবে। এ ব্যাপারে কমিশন দ্রুত সিদ্ধান্ত না নিলে পরবর্তী আইপিও’র কোম্পানিগুলো সোনালী লাইফের মতোই সিদ্ধান্ত নিয়ে তাদের শেয়ার দর অস্বাভাবিক করে তুলবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments