বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির চেয়ারম্যান-কমিশনার অবরুদ্ধ
spot_img
spot_img

বিএসইসির চেয়ারম্যান-কমিশনার অবরুদ্ধ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন কমিশনের কনিষ্ঠ কর্মকর্তারা।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার পর কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা এই কর্মসূচি পালন করছেন।

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিনই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ বিষয়ক আদেশ জারি করেন। এরপর বুধবার কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা বলেন, তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কথা বলাও যাচ্ছে না।

একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments