ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন একজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।
নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত, এফসিএস। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনাররা অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments