
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রকেট হামলায় বাংলাদেশ শিপিং কর্পারেশনের (বিএসসি) এম.ভি বাংলার সমৃদ্ধি নামে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানিটির পরিচালনা পর্ষদ জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউক্রেনের অলিভিয়া পোর্টে জাহাজটি আটকে পড়লে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি বর্তমানে বীমা নীতির অধীনে আছে।
প্রসঙ্গত, গত বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়ে। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে সক্ষম হয়।
রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।
জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে হামলার ঘটনা ঘটল। সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.





























Recent Comments