
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪ টাকা ৪৩ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস হয়েছে ৬ টাকা ৫৯ পয়াসা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৭৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments