রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিও হিসাব বন্ধ করেছেন পৌনে তিন লাখ নারী বিনিয়োগকারী
spot_img
spot_img

বিও হিসাব বন্ধ করেছেন পৌনে তিন লাখ নারী বিনিয়োগকারী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে দিন দিন নারীদের অবদান কমছে। গত পাঁচ বছরে নারী বিনিয়োগকারীরা পৌনে তিন লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করে শেয়ারবাজার থেকে বের হয়ে গেছেন। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭লাখ ৯৬হাজার ৪৩০টি। আর চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নারী বিও হিসাবধারী দাঁড়ায় ৫লাখ ১৪হাজার ১১০টিতে। অর্থাৎ এই পাঁচ বছরে শেয়ারবাজার থেকে ২লাখ ৮২হাজার ৩২০টি নারী বিও হিসাব বা ৩৫.৪৪শতাংশ বন্ধ হয়েছে।

এর মধ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩হাজার ৩১৫টি, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৮হাজার ২৭৯টি আর ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১লাখ ৭২হাজার ৬২৫টি বিও হিসাব বন্ধ করে দিয়েছে নারী বিনিয়োগকারীরা। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২০হাজার ১৪৯টি এবং ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১হাজার ৭৫০টি বিও হিসাব খুলেছেন নারী বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, পাঁচ বছরের মধ্যে তিন বছর ৩লাখ ৪হাজার ২১৯টি বিও হিসাব খুলেছেন নারী বিনিয়োগকারীরা। পক্ষান্তরে দুই বছরে ২১হাজার ৮৯৯টি বিও হিসাব বন্ধ করেছেন নারী বিনিয়োগকারীরা। অর্থাৎ এই পাঁচ বছরে নারী বিনিয়োগকারীরা ২লাখ ৮২হাজার ৩২০টি বিও হিসাব বা ৩৫.৪৪শতাংশ নারী বিনিয়োগকারীরা তাদের বিও হিসাব বন্ধ করে শেয়ারবাজার থেকে বের হয়ে গেছেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments