ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩টায় হওয়ার কথা ছিল। কোম্পানিটি বোর্ড সভার তারিখ পরিবর্তন করে আগামী ১৪ ডিসেম্বর ( মঙ্গলবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
তথ্যমতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments