ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৩ জুন, ২০২৩ তারিখ রাত ১০ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ইউনিয়ন ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৩ জুন, ২০২৩ তারিখ যথাক্রমে বিকাল ৩ টায় এবং সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.

Recent Comments