ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২১ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
গোল্ডেন সন লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২১ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
লাভেলো (তৌফিকা ফুডস) লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments