ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ার প্রতি আয় ও ডিভিডেন্ট। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ ১৪ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
পূরবী জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ ১৪ জুন বিকাল ২ টা ৪৫ মিনেটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনার পাশাপাশি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ ১৪ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments