ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ৩০ জুন,৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ৩১ ডিসেম্বর ,২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments