ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও ইপিএস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড: বোর্ড সভা আজ বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। একই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম এবং ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: বোর্ড সভা আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড: বোর্ড সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
































Recent Comments