ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ব্রিটিশ আমেরিকান টোবাকো: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জুলাই, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইসলামিক ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সোস্যাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জুলাই, ২০২৩ তারিখ দুপুর ২ টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


























Recent Comments