ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে গত দুই কার্যদিবস ধরে পুঁজিবাজারে লেনদেন শুরু করা ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৪০ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩ কোটি ১ লাখ ১৪ হাজার ৩৫৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৫ টাকা ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments