শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে ৩ কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে ৩ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ জুলাই, বৃহস্পতিবার সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ‍উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। আজ সকাল ১১ টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪১৭ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন হয়েছে। এদিন লেনদেন চলাকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৬৫ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ৬৬ টাকা ৯০ পয়সায়। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৭২ টাকা ১০ পয়সায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

এ সময় পর্যন্ত কোম্পানিটি ১৩ লাখ ৩৫ হাজার ৪৩৬টি শেয়ার ৫৪৭ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা।

এছাড়া ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৫৩ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৪ শতাংশ এবং অগ্রণী ইন্সুরেন্সের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৪৬ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৮.৯২ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments