ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ৩ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল, ই-জেনারেশন লিমিটেড ও তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১টা পর্যন্ত সি অ্যান্ড এ টেক্সটাইলের স্ক্রিনে ১ লাখ ১৯ হাজার ২২৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২ টাকা।
এদিকে একই সময়ে ই-জেনারেশনের স্ক্রিনে ৪৩ লাখ ৯২ হাজার ২৪৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা ১০ পয়সা।
তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের শেয়ারের অসংখ্যা ক্রেতা থাকলে বিক্রেতার ঘর শূন্য ছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments