শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিগ বস বাংলার সম্প্রচার শুরু
spot_img
spot_img

বিগ বস বাংলার সম্প্রচার শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টেলিভিশনে রিয়েলিটি শোর মধ্যে বিগ বস বরাবরই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে সবার আগে। দীর্ঘ ১০ বছরের বিরতির পর ফিরছে ‘বিগ বস বাংলা’। আগের দুটি সিজনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে চলতি বছরও যে এটি ব্লকবাস্টার হিট হবে তা বলার অপেক্ষা রাখে না। আর এ সিজনের আরেক আকর্ষণ হতে চলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এর আগে তিনি ‘দাদাগিরি’ দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার কলকাতার মহারাজ ‘বিগ বস বাংলা’র সঞ্চালক। ইতোমধ্যে প্রথম প্রোমোতে ঘোষণা হয়ে গেছে শোর ট্যাগলাইন— ‘দুর্গ জয় সহজ নয়’!

আগামী ৩০ আগস্ট থেকে ‘স্টার জলসা’ ও ‘জিও-হটস্টার’-এ প্রিমিয়ার হতে চলেছে ‘বিগ বস বাংলা’। ‘দুর্গ জয় সহজ নয়’—এই থিমের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘বিগ বস বাংলা’। আসন্ন সিজনটি প্রতিযোগীদের মনে করিয়ে দেবে যে, বিগ বসের দুর্গ জয় করা মোটেও সহজ নয়।

বিগ বস সঞ্চালনা নিঃসন্দেহে নতুন এক চ্য়ালেঞ্জ সৌরভ গাঙ্গুলির সামনে। যদিও হার মানার পাত্র একেবারেই নন দাদা। মহারাজ বললেন, ‘এই ঘরের ভেতরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। প্রতিযোগীরা কীভাবে এ খেলার নানা বাঁক ও পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান এবং বাংলার দর্শকদের সেই যাত্রার সঙ্গী করে তোলেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বিগ বস বাংলা’য় কারা আসতে পারেন। যদিও অফিসিয়াল অ্য়ানাউন্সমেন্ট না হলেও একাধিক তারকার নাম শোনা গেছে। প্রস্তাব গেছে সাবেক ইম্পা সভাপতি বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তের কাছে। জীতু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান। এখন দেখার বিষয়— বিগ বসের ডাকে কে কে সাড়া দেন।

এর আগে ২০১৩ সালে ইটিভি বাংলায় এসেছিল বিগ বসের প্রথম সিজন। যার সঞ্চালক ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই সিজনের বিজেতা ছিলেন গায়ক অনীক ধর। আর ২০১৬ সালে কালার্স বাংলায় দ্বিতীয় সিজনের সম্প্রচার হয়, যার সঞ্চালনা করেছিলেন অভিনেতা জিৎ। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জিতে নিয়েছিলেন দ্বিতীয় সিজনটি।

শেষে ‘বিগ বস বাংলা’ নিয়ে শুধু দর্শকরাই উচ্ছ্বসিত নয়, একইভাবে এক্সাইটেড গাঙ্গুলি পরিবারও। দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভপত্নী ডোনা। তিনি জানিয়েছেন, তিনি নিজে বিগ বস খুব বেশি না দেখলেও বাংলায় একেবারে নতুন ধাঁচের এ অনুষ্ঠানটি কীভাবে সাজানো হবে তা দেখতে তিনি ভীষণ আগ্রহী। এমনকি তিনি নিশ্চিত— এই শোর দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাবে। এমনকি মেয়ে সানাও নাকি বাবাকে টিপস দিচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments