সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিজিআইসি’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

বিজিআইসি’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ২০২৬ ইং তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী
কর্মকর্তা জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন- লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) ২০২৫ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর জনাব মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর জনাব মোহাম্মদ মনজুর মাহমুদ এবং জনাব এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব নাসির উদ্দিন চৌধুরী ও মিসেস প্রীতি চক্রবর্তীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সার্বিক

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব জনাব সাইফুদ্দিন আহমেদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments